,

বিপিএলে ৫ ভারতীয় জুয়াড়ি আটক

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলকে কেন্দ্র করে চলছে নানারকম জুয়া খেলা। শুরু হওয়ার আগে থেকেই দেশে-বিদেশে বিভিন্ন বিষয় নিয়ে তারা বাজি ধরে এবং হেরে সর্বস্বান্ত হয়। মঙ্গলবার ৫ জুয়াড়িকে আটক করে শাস্তি দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, এই পাঁচজনে প্রত্যেকেই ভারতীয়। তারা মাঠে বসেই বিপিএল নিয়ে বাজি ধরছিল। এর আগে সোমবার আটক করা হয়েছিল আরও এক ভারতীয় জুয়াড়িকে। এই নিয়ে মোট ১৫ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

আটকের পর জুয়াড়িদের অর্থ জরিমানা করেছে মিরপুরের ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেক জুয়াড়িকে ৪ হাজার করে মোট পাঁচজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই বিষয়ে ঢাকা মহানগরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান জানান, ‘আমরা পাঁচজনকে আটক করেছি, এর মধ্যে পাঁচজনই বিদেশি নাগরিক। সোমবার আরেক ভারতীয় জুয়াড়িকে আটক করেছিলাম। প্রত্যেকের আর্থিক দণ্ডের পাশাপাশি মোবাইল জব্দ করা হয়েছে। তাদের মাঠে আসার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এক দর্শক (সজীব) কারাদণ্ডের শাস্তি এড়াতে পারতেন। কিন্তু তিনি বিসিবির নিরাপত্তাকর্মীদের উল্টো হুমকি-ধমকি দিচ্ছিলেন।’

ক্রিকেট মানেই জুয়াড়িদের টাকা কামানোর বড় পথ। আর সেটা যদি টি-টোয়েন্টি হয় তাহলে তো কথাই নেই। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে জুয়াড়িদের মেলা দেখা যায়। তার বিকল্প নয় বাংলাদেশ প্রিমিয়ার লিগও। বিপিএলেও প্রতি আসরে জুয়াড়ি সম্পৃক্ত খবর পাওয়া যায়। এই বছরও তার ব্যতিক্রম নয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর