শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সংবর্ধনা ও ব্যবসা উন্নয়ন সভা

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমার উদ্যোগে আজ মঙ্গলবার সকালে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমা নাসিরনগর বিকেন্দ্রীকরণ জেলা কার্যালয়ে কোম্পানীর পদন্নোতিপ্রাপ্ত মাননীয় ডেপুটি ভাইস প্রেসিডেন্টের সংবর্ধনা ও ব্যবসা উন্নয়ন সভা রিজিওনাল ইনচার্জ মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ডিস্ট্রিক কো-অডিনেটর আকতার হোসেন ভুইয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) হেলাল আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন ডেপুটি এরিয়া ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম। উন্নয়ন বক্তব্য রাখেন,ব্রাঞ্চ কো-অডিনেটর ওমর ফারুক ঠাকুর, নাসিরনগর ব্রাঞ্চ কর্মকতা দীনেশ সরকার,কাজীমুদ্দিন,কাউসার মিয়া,চাতলপাড় ব্রাঞ্চ কর্মকতা গৌর চন্দ্র রায়,খোকন সূত্রধর, সুপারভাইজার,মীর খোরশেদ আলম, জহিরুল ইসলাম, রোকেয়া বেগম ও আলসুমা বেগম প্রমূখ।

সংবর্ধনা ও উন্নয়ন সভায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডে বিকেন্দ্রীকরণ জেলায় কর্মরত ব্রাঞ্চ কর্মকর্তা, সুপারভাইজার ও কালেক্টরা অংশগ্রহন করে। সভায় পদন্নোতিপ্রাপ্ত ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) হেলাল আহমেদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে ব্যবসায় লক্ষমাত্রা অর্জনকারী কর্মীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।