,

তামিমের কুমিল্লাকে উড়িয়ে দিল মাশরাফির রংপুর

news-image

৬৪ রানের লক্ষ্য। ব্যতিক্রমি কিছু না ঘটে গেলে এই ম্যাচে জয়ই অবধারিত রংপুর রাইডার্সের সামনে। সেটাই হলো। লক্ষ্য পার হতে শুধুমাত্র ক্রিস গেইলের উইকেটটিই হারাতে হয়েছে মাশরাফির দলকে। ১২ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। ৯ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়লেন মাশরাফি বিন মর্তুজারা।

লড়াই করার পুঁজিই গড়তে পারেনি কুমিল্লা। প্রথমে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে তারা অলআউট হয়েছে কেবল ৬৩ রান করে। মূলতঃ মাশরাফির বিধ্বংসী বোলিংয়ের সামনেই নাস্তানাবুধ হতে হয়েছে কুমিল্লাকে। ৪ ওভারে ১ মেডেন এবং ১১ রান নিয়ে একাই ৪ উইকেট নেন মাশরাফি।৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে এবারের বিপিএলে প্রথম খেলতে নামা ক্রিস গেইল সুবিধা করতে পারেননি। ৫ বল মোকাবেলা করে মাত্র ১ রান করে আবু হায়দার রনির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন গেইল।

গেইল আউট হয়ে গেলেও বাকি কাজ সারতে কোনোই বেগ পেতে হয়নি রিলে রুশো এবং মেহেদী মারূফের ক্ষেত্রে। দু’জনের ৫৩ রানের জুটি অনায়াসেই রংপুরকে পৌঁছে দেয় জয়ের দ্বারপ্রান্তে। স্টিভেন স্মিথকে বাউন্ডারি মেরে জয় উদযাপন করেন মেহেদী মারূফ।মেহেদী মারূফ ৩৯ বলে ৩৬ এবং রিলে রুশো অপরাজিত থাকেন ২৮ বলে ২০ রান করে। এ নিয়ে দ্বিতীয় জয় পেলো রংপুর রাইডার্স। প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর ভালোই ঘুরে দাঁড়িয়েছে মাশরাফির দল। অন্যদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেলো কুমিল্লা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর