চার দিনেই ভারতের হার
ক্রীড়া ডেস্ক :ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যাবধানে এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্টে তারা জিতেছিল ৪৮ রান। আর ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনেই জয় তুলে নিয়েছে অসিরা। ভারতকে তারা হারিয়েছে ৪ উইকেটে। ভারত প্রথম ইনিংসে ৪০৮ ও অস্ট্রেলিয়া ৫০৫ রানে অলআউট হয়। ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আজ চতুর্থ দিন ২২৪ রানে অলআউট হয়। ভারতের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন শিখর ধাওয়ান। দ্বিতীয় ইনিংসে ১২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অসিরা ২৩.১ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। সর্বোচ্চ ৫৫ রান করেন ক্রিস রজার্স।











