মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বাসরুদ্ধকর ম্যাচে রংপুরের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : এমন ম্যাচই তো বিপিএলে চাই। শ্বাসরুদ্ধকর! রোমাঞ্চকর! বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ৬ষ্ঠ আসরের চতুর্থ ম্যাচে এসে এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখে ক্রিকেট বিশ্ব। পরতে পরতে রোমাঞ্চ ছড়ানো এ ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়েন মাশরাফিরা।

আজ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইটানসকে ৮ রানে হারায় রংপুর রাইডার্স। রংপুরের দেওয়া ১৬৯ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান করে খুলনা টাইটানস।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই মেহেদী মারুফের উইকেট হারালেও রুশোর অপরাজিত ইনিংসে লড়াকু স্কোর করতে পারে রংপুর। রুশো ৫২ বল খেলে ৭৬ রান করেন। সর্বোচ্চ তার ইনিংসটিই। রবি বোপারা অপরাজিত থাকেন ৪০ রান করে। মোহাম্মদ মিথুন ১৯ ও অ্যালেক্স হেলস ১৫ রান করেন। মাত্র পাঁচ রান করে সাজঘরে ফিরে যান মেহেদী মারুফ।

টার্গেটে খেলতে নেমে স্টার্লিং-জুনায়েদ সিদ্দিকির কল্যাণে উড়ন্ত সূচনা করে খুলনা টাইটানস। স্টার্লিং ৬৮ ও জুনায়েদ সিদ্দিকি ৩৩ রান রান করেন। ৯০ রানে ভাঙ্গে খুলনার ওপেনিং জুটি। শেষ দিকে মাহমুদুল্লাহ লড়াই করেও পারেননি। ২৪ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক