বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় শিশু হত্যায় নারী গ্রেপ্তার

93a0e29c1c9e216497f7e4e608f2b4b1-Aus-AFPআন্তর্জাতিক ডেস্ক :অস্ট্রেলিয়ার কেয়ার্নস নগরে আট শিশুকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিহত সাত শিশুর মা। 

পুলিশের বরাত দিয়ে আজ শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, নাম প্রকাশ না করা ওই নারীর বয়স ৩৭ বছর। তিনি মানসিকভাবে সুস্থ আছেন। তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন তিনি। তবে তাঁর বিরুদ্ধে এখনো মামলা হয়নি।

পুলিশের দাবি, আট শিশুর লাশের পাশে ওই নারীকে আহত অবস্থায় পাওয়া যায়। নিহত সাত শিশু তাঁর সন্তান। অন্যজন তাঁর ভাইয়ের সন্তান। ওই নারীকে পুলিশ হেফাজতে একটি হাসপাতালে রাখা হয়েছে। 

গতকাল শুক্রবার দুপুরের দিকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে রাজ্যের কেয়ার্নস শহরের উপকণ্ঠ ম্যানুরার একটি বাড়িতে যায় পুলিশ। বাড়িতে ওই আট শিশুর লাশ পাওয়া যায়। হত্যাকাণ্ডের শিকার শিশুদের বয়স ১৮ মাস থেকে ১৫ বছরের মধ্যে।

আট শিশুকে কীভাবে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত করেনি পুলিশ। তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এলোপাতাড়ি ছুরি মেরে ওই শিশুদের হত্যা করা হয়। 

বাড়িটি থেকে ছুরিসহ কিছু অস্ত্র উদ্ধার করার কথা নিশ্চিত করেছে পুলিশ। 

এ নির্মম হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। 

সিডনি নগরে জিম্মি ঘটনায় জিম্মিকারীসহ তিনজন নিহত হওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যে এ রক্তপাতের ঘটনা ঘটল।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা