প্রথম দিনে গেইল নেই, খেলছেন আশরাফুল

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলে আজ প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি চিটাগং ভাইকিংস। প্রথম ম্যাচে রংপুরের হয়ে ক্রিস গেইল না খেললেও মোহাম্মদ আশরাফুলকে দলে রেখেছে চিটাগং ভাইকিংস

বিপিএলের প্রথম ম্যাচে আজ রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস। শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। স্পট ফিক্সিংয়ের কারণে পাঁচ বছরের নিষেধাজ্ঞা ভোগের পর এ ম্যাচ দিয়ে বিপিএলে ফিরছেন মোহাম্মদ আশরাফুল। প্রথম ম্যাচেই তাঁকে দলে রেখেছে চিটাগং।

ক্রিস গেইলের মতো ডাকাবুকো ব্যাটসম্যান রয়েছেন রংপুরে। তবে আজই ঢাকায় পা রাখায় প্রথম ম্যাচে গেইলকে পাচ্ছে না রংপুর। আগে ব্যাটিংয়ে নামা ফ্র্যাঞ্চাইজি দলটির হয়ে ওপেন করতে নেমেছেন মেহেদী মারুফ এ অ্যালেক্স হেলস। বিপিএলে এবারই প্রথম ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) থাকছে। স্টাম্পিং, রানআউটের মতো সিদ্ধান্ত নিতে সুবিধা আনার লক্ষ্যে থাকছে এলইডি বেলও। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম মেনে এবার বিপিএলেও ২৬ থেকে ৩০টি ক্যামেরা থাকবে সম্প্রচারের কাজে। প্রথম পর্ব থেকে না হলেও দ্বিতীয় পর্ব থেকে থাকছে স্পাইডারক্যামও।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত