,

তিনিই ইতিহাসে প্রথম

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের সময়ের সেরা অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের ইতিহাসটা তিনি গড়ে দিয়েছেন। গড়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে বেশি শিরোপা জয় করার ইতিহাস। আগামীকাল আরেকটি ইতিহাস সৃষ্টি করতে খেলার মাঠে নামছেন তিনি।

অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে জয়ী হয়েছেন মাশরাফি। আগামীকাল শনিবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দর্শকরা দেখতে পাবেন এমপি মাশরাফিকে। একদিকে সংসদ সদস্য অন্যদিকে দলীয় অধিনায়ক। দুয়ের মিশেলে দর্শকরাও তাকে উপভোগ করবেন দারুণভাবে।

বিশ্বক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড়, যিনি একজন সংসদ সদস্য হয়েও আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন। শুধু আন্তর্জাতিক বললে ভুল হবে। এবছর ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপেও তিনি খেলবেন একজন সংসদ সদস্য হয়ে।

বাংলাদেশ ক্রিকেটে মাশরাফির অবদানের কথা নতুন করে বলার কিছু নেই। বিপিএলেও তার অনন্য অবদান রয়েছে। তার নেতৃত্বে চার চারটি শিরোপা জেতে দলগুলো। ২০১২ সালে বিপিএল এর প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে শিরোপা জেতেন মাশরাফি। দ্বিতীয় আসরেও ঢাকার হয়ে শিরোপা হাতে তোলেন নড়াইল এক্সপ্রেস।

২০১৪ সালে মাঠে গড়ায়নি বিপিএল।বিলুপ্ত হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। ২০১৫ সালে নতুন করে বিপিএল মাঠে গড়ালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা ঘরে তোলেন ক্যাপ্টেন ফ্যান্টাসটিক। যদিও কুমিল্লা দলের মালকিন নাফিসা কামাল ম্যাশকে দলে টেনে মন খারাপ করেছিলেন। শিরোপা অর্জন করে নাফিসার মুখে কুলুপ এঁটে দিয়েছিলেন দেশ সেরা অধিনায়ক।

চতুর্থ আসরে তেমন কিছু করতে পারেনি মাশরাফির দল। তাকে দর্শক বানিয়ে গেল বছরের সেই আসরে শিরোপা ওঠে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের হাতে।

২০১৭ সালের বিপিএলে মাশরাফিকে দলে টানে নতুন দল রংপুর রাইডার্স। প্রথম বিপিএলেই দুর্দান্ত পারফরম্যান্স দেখায় দলটি। নেপথ্যে ছিলেন আগের তিন আসরের শিরোপাধারী মাশরাফি।

ইতিহাসে মাশরাফিই প্রথম শিরোনাম দেওয়ার কয়েকটি কারণ আছে। এরমধ্যে দলের হয়ে বেশি ম্যাচ জেতা তো অন্যতম। সঙ্গে রয়েছে কোনো ফ্র্যানঞ্চাইজি ভিত্তিক লিগের ম্যাচে সবচেয়ে বেশি শিরোপা জেতা। দেশের পেস বোলিংয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার তো রয়েছেই।

বাংলাদেশকে বিশ্ব ক্রিকেট ময়দানের কোয়ার্টার ফাইনালে পৌঁছানোও মাশরাফির আরেক ইতিহাস।এছাড়া চ্যম্পিয়ন্স লিগের প্রথমবার খেলে দলকে সেমি ফাইনালে তোলা, এসব তো এই মাশরাফিরই কল্যাণে। দলগত পারফরম্যান্স তো আছেই, কিন্তু বুদ্ধিদীপ্ত পরিচালনায় বাংলাদেশ ক্রিকেটকে তিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ইতিহাসে তিনিই প্রথম ক্রিকেটার যিনি এখন পর্যন্ত নয়বার ছুরি কাঁচির নিচে শুয়েছেন। তারপরও খেলছেন অবিরাম।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর