মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয় দিয়ে বছর শুরু কিউইদের

news-image

স্পোর্টস ডেস্ক : বছরের প্রথম ওয়ানডে ম্যাচটায় হলো রানের বন্যা। দুদলের রান হয়েছে ৬৯৭। হাই স্কোরিং এই ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে নিউজিল্যান্ড।

আজ বৃহস্পতিবার মাউন্ট মাঙ্গুইনে টস জিতে ব্যাটিং নেয় কিউইরা। ইনজুরি থেকে ফিরেই এদিন নিজের জাত চেনান মার্টিন গাপটিল। এই ডানহাতি ব্যাটসম্যানের ১৩৮ রান ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ৭৬ রানের উপর ভর করে শক্ত ভিত পায় স্বাগতিকরা। তবে শেষের কাজটা করেন আরেক ইনজুরি ফেরত ক্রিকেটার জেমি নিশাম। এই অলরাউন্ডারের ৬টি ছয়ের সাহায্যে ১৩ বলে ৪৭ রানের ক্যামিওতে ৩৭১ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। এদিন ৪৯তম ওভারে থিসারা পেরেরার বলে ৫ ছক্কা হাঁকিয়ে তুলে নেন ৩৪ রান।

৩৭২ রানের জবাবটা ভালোভাবেই দিচ্ছিল দুই লঙ্কান ওপেনার নিরোশান ডিকভেলা ও ধানুস্কা গুনাথিলাকা। এই দুই ওপেনারের ১১৯ রানের জুটি ভাঙে গুনাথিলাকার আউটের মধ্য দিয়ে। এরপর ডিকভেলা ৭৬ রানে ফিরে গেলে এক প্রান্ত আগলে রাখে কুশাল পেরেরা। এই বামহাতি ব্যাটসম্যানের ক্যারিয়ারের চতুর্থ শতকের পরেও শেষ পর্যন্ত ৩২৬ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। পেরেরা খেলেন ৮৬ বলে ১০২ রানের ইনিংস।
বোলিংয়ে নিশাম ৩ উইকেট তুলে নিলেও দুর্দান্ত শতকের জন্য ম্যাচ সেরা হন গাপটিল।

বছরের প্রথম ওয়ানডেতে ৪৫ রানের জয় তুলে নিয়ে বিশ্বকাপের বছরটা মনের মতো করেই শুরু করলো ব্লাকক্যাপসরা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক