মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলে দেশি তারকারা কে কোন দলে?

news-image

বিপিএলের ষষ্ঠ মৌসুম উপলক্ষে দল সাজানো হয়ে গেছে বহু আগেই। তবে জাতীয় দলের টানা সূচির ডামাডোলে অনেকেরই হয়তো মনে নেই তারকারা কে কোন দলে খেলছেন এবারের বিপিএলে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনের আগে তাই প্রথম আলোর পক্ষ থেকে আরেকবার জানিয়ে দেওয়া হচ্ছে কোন তারকা খেলছেন কোন দলে

অপেক্ষার প্রহর শেষ হচ্ছে, আগামী ৫ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সব দলই নিজেদের স্কোয়াড সাজিয়ে নিয়েছে এরই মাঝে। মাঠের লড়াইয়েই জানা যাবে, কারা সেরা দল গড়ল। আর কোন দলে খামতি রয়ে গেছে একটু। কিন্তু তার আগে একটু ধারণা পেতে চাওয়ার সহজ উপায় সব দলে থাকা তারকাদের খোঁজ নেওয়া। জাতীয় দলের খেলোয়াড়রা কে কোন দলে রয়েছেন সেটা দেখে নিলেই কাজটা অনেকটা এগিয়ে যায়।

এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে প্রতিনিয়ত নজর কাড়া কিছু তারকা থাকেন , যারা এখানেই জ্বলে ওঠেন। জাতীয় দলের আশপাশে থাকা অনেক ক্রিকেটারই বিপিএলে জ্বলে ওঠে নজরে আসতে চান। তারাও থাকছে দেশি তারকাদের মাঝে। এবারের দলবদলে মূল তারকাদের অধিকাংশই আগে থেকেই কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন। শুধু মুশফিকুর রহিমই চিটাগং ভাইকিংসে যুক্ত হয়েছেন।

রংপুর রাইডার্স : মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু।ঢাকা ডায়নামাইটস : সাকিব আল হাসান, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান।

কুমিল্লা ভিক্টোরিয়ানস : তামিম ইকবাল, এনামুল হক, আবু হায়দার, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন।

খুলনা টাইটানস : মাহমুদউল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম।

সিলেট সিক্সার্স : লিটন দাস, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, নাসির হোসেন।

রাজশাহী কিংস : মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মুমিনুল হক, মেহেদী হাসান, ফজলে মাহমুদ, আরাফাত সানী।

চিটাগং ভাইকিংস : মুশফিকুর রহিম, আবু জায়েদ রাহী, মোহাম্মদ আশরাফুল, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, খালেদ আহমেদ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক