মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বই বিতরণ উৎসব

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নববর্ষের প্রথম দিন আনন্দময় পরিবেশে সারাদেশের ন্যায় নাসিরনগরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রিদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপূস্তক উৎসব দিবস পালিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই উৎসব মূখর পরিবেশে ছাত্রছাত্রিদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। বই বিতরণকে কেন্দ্র করে সারা নাসিরনগর উপজেলার প্রাথমিক,মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপচেপড়া ভীড়। আজ মঙ্গলবার সকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে ও সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রছাত্রিদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রিদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মো.ফরহাদ হোসেন সংগ্রাম।

অন্যদিকে সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রছাত্রিদের হাতে বই তুলে দেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকছুদুর রহমান,উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা,সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহিমা আফরোজ,সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল আলম,ইন্সট্রাক্টর মোঃ শাহাজানান ভুইয়া,প্রধান শিক্ষক আবদুর রহিম,প্রধান শিক্ষক এবিএম সালেম,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,ইউপি সদস্য মিজানুর রহমানসহ বিদ্যালয় পরিচালনা কমিটির  দস্য,অভিভাবক,শিক্ষক ও শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিনামূল্যে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বদরুদ্দোজা মো.ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন, সারাদেশে একদিনে সকল বিদ্যালয় ও মাদ্রাসায় বই বিতরণ হচ্ছে যা কেবল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের পক্ষেই সম্ভব। সমগ্র বাংলাদেশে পহেলা জানুয়ারী থেকে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু করে সরকার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক