মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ মাস পর ফিরে ২ রান

news-image

স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞা থেকে ফিরে আজই পেশাদার ক্রিকেটের মাঠে নেমে পড়েছিলেন ব্যানক্রফট। কিন্তু প্রত্যাবর্তনটা ভালো হলো না তাঁর। বিগ ব্যাশ টি-টোয়েন্টিতে পার্থ স্কোর্চার্সের হয়ে খেলতে নেমে ২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন অস্ট্রেলীয় এই ব্যাটসম্যান।

গত মার্চে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা নাড়া দিয়েছিল ক্রিকেট দুনিয়াকে। কেপটাউন টেস্টে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছিল অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফটের সিরিশ কাগজ দিয়ে বল ঘষার ব্যাপারটি। এ জন্য তাঁকে ৯ মাসের নিষেধাজ্ঞা মাথা পেতে নিতে হয়। টেম্পারিং ব্যানক্রফট করলেও নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ–অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

এক সপ্তাহ আগেই শেষ হয়েছে ব্যানক্রফটের নিষেধাজ্ঞা। আর আজই পেশাদার ক্রিকেটের মাঠে নেমে পড়েছিলেন অসি এই ব্যাটসম্যান। কিন্তু প্রত্যাবর্তনটা ভালো হলো না তাঁর। বিগ ব্যাশ টি-টোয়েন্টিতে পার্থ স্কোর্চার্সের হয়ে খেলতে নেমে ২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান। বল খেলেছেন মাত্র তিনটি। তাঁর উইকেটটি নিয়েছেন হোবার্ট হারিকেনসের পেসার রাইলি মেরেডিথ।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সময় নষ্ট না করেই তাঁকে দলে নিয়েছে স্কোর্চার্স। লোনসেস্টনে মুখোমুখি হওয়া প্রথম বলটা অবশ্য স্বচ্ছন্দেই খেলেছিলেন ব্যানক্রফট। স্কয়ার লেগে পাঠিয়ে নিয়েছিলেন ২ রান। দ্বিতীয় বলটা কভারে ডিফেন্স করেছিলেন। শেষ বলটা ব্যাটের কানায় লাগিয়ে উইকেটকিপার ম্যাথু ওয়েডকে ক্যাচ দিলেন। তাঁর দলও ভালো করতে পারেনি, পুরো ২০ ওভার খেলে ৮ উইকেটে করতে পারে মাত্র ১০৭ রান। রানটা ১৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় হোবার্ট হারিকেনস।

হারিকেনসের ৪ উইকেটের দুটিতেই আছে ব্যানক্রফটের নাম। ২৬ বছর বয়সী ব্যানক্রফট কাল গ্লাভস হাতে দাঁড়িয়েছিলেন উইকেটের পেছনে। ধারাভাষ্য কক্ষে থাকা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, প্রত্যাবর্তন নিয়ে বেশি বেশি ভাবার কারণেই হয়তো ব্যর্থ হয়েছেন ব্যানক্রফট, ‘সে হয়তো ৯ মাস ধরে এই মুহূর্তটা নিয়েই স্বপ্ন দেখেছে অথবা দুঃস্বপ্ন দেখেছে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক