মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের মাঠেও সফল মাশরাফি

news-image

নড়াইল প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে উঠে আসা জাতীয় দলের এ খেলোয়াড় আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট। বেসরকারিভাবে নির্বাচিত মাশরাফি ২ লাখ ৬৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। মাঠের খেলায় জয়ী অধিনায়ক এবার রাজনীতির মাঠেও খেল দেখালেন।

এ আসনে ইসলামী আন্দোলনের এস এম নাছির উদ্দীন (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ১২৫, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ফকির শওকত (তারা) ৩০, ইসলামী ঐক্যজোটের (মিনার) মাহাবুব রহমান ১২০ ভোট। মোট ভোটার ৩ লাখ ১৭ হাজার ৮৪৪ জন।

নড়াইলের মানুষ মাশরাফিকেই ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। মাশরাফি বিন মুর্তজার বিজয় নিশ্চিত জেনে লোহাগড়ায় রোববার সন্ধ্যায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মী, মাশরাফির সমর্থক ও ভক্তরা। তাঁদের চাওয়াটাই ছিল, মাশরাফি বারবার খেলার মাঠে জিতেছেন, সেই মাশরাফি ভোটের মাঠেও জিতবেন।

এদিকে নড়াইল-১ আসনের ১০২ কেন্দ্রের ভোটের ফলে আওয়ামী লীগের কবিরুল হক মুক্তি (নৌকা) পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ২৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ) পেয়েছেন ৮ হাজার ৯১৯ ভোট। ইসলামী আন্দোলনের হাফেজ খবির উদ্দীন (হাতপাখা) ২ হাজার ৮৩৫, জাতীয় পার্টি (জাপা) মিলটন মোল্লা (লাঙ্গল) ৮২৮ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ১৭৪ জন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক