,

কসবা-আখাউড়ায় আনিসুল হক বিজয়

news-image

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি নৌকা প্রতীক নিয়ে রেকর্ড পরিমান ভোট পেয়ে বেসরকারী ভাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।আইননমন্ত্রী নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২ লাখ ৮২ হাজার ৮৪৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জসিম উদ্দিন হাতপাখা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন মাত্র ২ হাজার ৯৫২ ভোট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ রোববার কসবা-আখাউড়া আসনের ১১৮টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন হয়। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ভোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ১৯৫ ভোট। আজ ভোট কাস্টিং হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৮০০ ভোট।

কাস্টিং ভোটের মধ্যে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২ লাখ ৮২ হাজার ৮৪৬ ভোট। এর মধ্যে কসবা উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ২৫৭ ভোটের মধ্যে আইনমন্ত্রী নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৯৮ হাজার ৮০৮ ভোট পেয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রার্থী জসিম উদ্দিন হাতপাখা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন মাত্র ১ হাজার ১২১ ভোট।

আখাউড়ায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩ হাজার ৯৩৮ ভোট। এর মধ্যে আইনমন্ত্রী নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৮৪ হাজার ৩৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ১ হাজার ৮৩১ ভোট মাত্র।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর