মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রঙিন পোশাকে বছর জুড়ে দাপট দেখালেন যারা

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৮ প্রায় শেষ। নতুন বছরকে বরণ করে নেয়ার অপেক্ষায় গোটা পৃথিবী। তবে বাংলাদেশ ক্রিকেটের জন্য বছরটি শেষ হয়ে গেছে কয়েকদিন আগেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বছরের শেষ সিরিজটি টাইগাররা খেলেছে নিজেদের মাঠে। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের কাছে হারলেও বছরজুড়ে অনেক সাফল্য পেয়েছে টাইগাররা।

তিনটি টুর্নামেন্টের ফাইনাল খেলে হারলেও পুরো বছরে ২০টি ওয়ানডে খেলে জয় পেয়েছে ১৩টিতে। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুটি সিরিজ জয়ের রেকর্ড রয়েছে। শুধু দলগত সাফল্যেই নয়, ব্যক্তিগত অর্জনেও ওয়ানডেতে চলতি বছরে উজ্জ্বল ছিল টাইগার ক্রিকেটাররা।

ব্যক্তিগত রানের ক্ষেত্রে এবছরে ওয়ানডেতে এগিয়ে রয়েছেন মুশফিকুর রহিম। ১৮ ম্যাচ খেলে ৭৪৯ রান করেছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।

হাতের ইনজুরির কারণে এশিয়া কাপের ৪টি ম্যাচ ও ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ মিস করলেও ১২ ম্যাচে ৬৮৪ রান করে দেশীয় ব্যাটসম্যানের মধ্যে দ্বিতীয়তে অবস্থান করছেন তামিম ইকবাল। ১৫ ম্যাচে ৪৯৭ করে তালিকার তিন নম্বরে অবস্থান করছেন সাকিব আল হাসান। তামিমের মতো সাকিবও ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন।এদিকে বোলারদের মধ্যে ওয়ানডেতে লাল-সবুজের প্রতিনিধি হিসেবে সবচেয়ে বেশি উইকেট তুলেছেন  মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার খ্যাত এই তারকা ১৮ ম্যাচ খেলে ২৯টি উইকেট পেয়েছেন।২০ ম্যাচ খেলে ২৬টি উইকেট আদায় করেছেন মাশরাফি বিন মুর্তজা। উইকেটের বিবেচনায় দ্বিতীয় সফলতম বোলার ওয়ানডে দলের অধিনায়ক।

অন্যদিকে ১৫ ম্যাচ খেল ২৩ উইকেট তুলতে সক্ষম হয়েছেন রুবেল হোসেন।

এবার দেখে নেয়া যাক ওয়ানডেতে বছরের  দেশের হয়ে  সেরা তিন বোলার ও ব্যাটসম্যানব্যাটিং 

খেলোয়াড় ম্যাচ রান
মুশফিকুর রহিম ১৮ ৭৪৯
তামিম ইকবাল ১২ ৬৮৪
সাকিব আল হাসান ১৫ ৪৯৭

বোলিং

খেলোয়াড় ম্যাচ উইকেট
মুস্তাফিজুর রহমান ১৮ ২৯
মাশরাফি বিন মুর্তজা ২০ ২৬
রুবেল হোসেন ১৫ ২৩

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক