প্রথম দিন ধীরে-স্বস্তিতে পার করল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : মেলবোর্নে প্রথম দিনের খেলা ধীরগতিতে পার করল ভারত। ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে দুই উইকেটে ২১৫ রান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দলীয় ৪০ রানে হনুমা বিহারী প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন। এরপর দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন মায়াঙ্ক আগারওয়াল ও চেতেশ্বর পূজারা।

দ্বিতীয় সেশনের শেষ দিকে এসে আগারওয়াল আউট হন। মেলবোর্নে অভিষিক্ত এই ওপেনার প্রথমদিনেই করেছেন ৭৬ রান। ১৬১ বল থেকে ৮টি চার ও একটি ছক্কার মারে এই রান করেছেন তিনি। ‍

পরে পূজারার সঙ্গে যোগ দেন অধিনায়ক বিরাট কোহলি। এই দুজন অবিচ্ছিন্ন থেকে দিনশেষ করেছেন। পূজারা ৬৮ ও কোহলি ৪৭ রান করেন। ভারতের আউট হওয়া দুটি উইকেটই নিয়েছেন অ্যারন ফিঞ্চ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত