বিএনপি’র প্রার্থী  বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ সংগ্রামের

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপি প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান সুখনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংগ্রাম বলেন, নির্বাচনের আগে ও ভোটের দিন কর্মী-সমর্থকরা যাতে কেন্দ্রে যেতে না পারেন সেজন্য ভয়ভীতি দেখানো হচ্ছে এবং ৩০ ডিসেম্বর রক্তের বন্যা বইয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, একরামুজ্জামান ভোটের প্রচারণার নামে এলাকায় প্রচুর বহিরাগত লোক নিয়ে এসেছেন এবং অতীতের মতো নৌকার জোয়ার ঠেকাতে কালো টাকা ছড়াচ্ছেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান