মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার নৌকার পক্ষে মাঠে ক্রিকেটার মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা থেকে শুরু করে সংস্কৃতি অঙ্গনের অনেকেই প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িয়ে রয়েছেন আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের সঙ্গে। নির্বাচনী মাঠে সরব উপস্থিতির সঙ্গে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনও। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাতো সরাসরি নির্বাচনের প্রার্থী হয়েছেন তার জন্মভূমি নড়াইল-২ আসন থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলা অবস্থায় এক ভিডিও বার্তায় আওয়ামীলীগের পক্ষে তরুণদেরকে ভোট দেয়ার আহ্বান জানান টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

এবার সিরিজ শেষ করেই নির্বাচনী প্রচারণায় যোগ হয়েছে উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের নামও। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন এই তারকা। বার্তায় তরুণ প্রজন্মকে নৌকা মার্কায় ভোট দিতে উৎসাহ দিয়ে মিরাজ বলেন, ‘নতুন প্রজন্মের নতুন ভোট, নৌকা মার্কার পক্ষে হোক’।

এবার আর শুধু ভিডিওতেই থেমে থাকেননি মিরাজ। ক্ষমতাসীন আওয়ামীলীগের নির্বাচনী প্রতীক নৌকা মার্কার প্রচারণার জন্য মাঠেও নেমে পড়েছেন তিনি। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে পৃথক দুটি পথ-সভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পক্ষে নৌকা মার্কায় ভোট চান ২১ বছর বয়সী এই ক্রিকেটার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে মেহেদী হাসান মিরাজ

চারঘাট উপজেলার ঝিকড়া ও অনুপমপুরে এই দুটি পথ-সভায় আওয়ামীলীগ সরকার আমলে ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নতির কথা উল্লেখ করে শাহারিয়ার আলমকে বিজয়ী করার জন্য ভোটারদেরকে অনুরোধ করেন।

এসময় মিরাজের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একরামুল হক।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক