টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে টাইগারদের চমক

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর র‌্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি হয়েছে টাইগারদের এই ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসানের। সাকিব ছাড়াও বাংলাদেশিদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাশের উন্নতি হয়েছে।

স্বাগতিক বাংলাদেশের ২-১ ব্যবধানে সিরিজ হারলেও সাকিব ব্যাটে-বলে ছিলেন দুর্দান্ত। তিন ম্যাচে তার ব্যাট থেকে ‍আসে ১০৩ রান। সিলেটে প্রথম ম্যাচে ৬১ করার পর মিরপুরে জয়ী ম্যাচে করেন অপরাজিত ৪২ রান। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তিনি ৭ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে জায়গা করে নিয়েছেন।

পুরো সিরিজে অসাধারণ বল করে মোট ৮টি উইকেট তুলে নিয়েছেন সাকিব। ফলে বোলার র‌্যাঙ্কিংয়ে ১০ থেকে ৭-এ চলে এসেছেন। টেস্টের শীর্ষ ও ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা সাকিব এবার টি-২০’তেও দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছেন। এগিয়েছেন একধাপ।

এদিকে সাকিবের সঙ্গে সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদও তিন বিভাগেই উন্নতি করেছেন। সিরিজে মোট ৬৬ রান করে দুই ধাপ এগিয়ে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ৩১তম স্থানে জায়গা করে নিয়েছেন। আর ৫ উইকেট নিয়ে ১৭ ধাপ এগিয়ে ৫১তম স্থানে চলে এসেছেন। এছাড়া অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে৫ থেকে ৪-এ এসেছেন।

লিটন দাশ ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৭তম স্থানে নিজের জায়গা করে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত