বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন

news-image

বাঞ্ছারামপুর  প্রতিনিধি : বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকাল ১০ টায় চট্রগ্রামের এম এ আজিজ ষ্টেডিয়ামে ফেনী জেলার পরশুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে জেলা পর্যায় শেষে বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত খেলা হয়। খেলার উদ্বোধন করেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবীর হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক মীর রফিকুল ইসলাম,ম্যানেজিং কমিটির সদস্য আল আমীন মেম্বার।

এদিকে,চট্রগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার খবর বাঞ্ছারামপুরে এসে পৌছার সাথে সাথে এলাকাবাসীর মনে খুশীর জোয়ার বয়ে যেতে দেখা যায়।কারন,এই প্রথম কোন স্কুল বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করলো।ক্ষুদে বালিকাদের অভিনন্দন জানান ক্যা.এবি তাজুল এমপি,স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোকবল হোসেন মোক্তার,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সমিতি(বিএমএসএফ)বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ফয়সল আহমেদ খান,অভিভাবক সদস্য নাজির হোসেন ভেন্ডার প্রমূখ।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান