শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বোলিংয়ে দিশেহারা ক্যারিবীয় ব্যাটিং : ওয়েস্ট ইন্ডিজ ১১ ওভার ১০১/৫

news-image

৬ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ৬১। আর ওয়েস্ট ইন্ডিজের রান ৭০। এ টুকু দেখেই কেউ ম্যাচের প্রকৃত অবস্থা বিচার করে ফেলবেন না। কারণ, ৬ ওভার শেষে বাংলাদেশ উইকেট হারিয়েছিল ১টি। আর ওয়েস্ট ইন্ডিজ উইকেট হারিয়েছে ৩টি। বাংলাদেশের বোলারদের একের পর এক ফাঁদে পড়ে উইকেট হারাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।

২১২ রানের বিশাল স্কোরের নিচে চাপা পড়ার পর এমনিতেই ঘাবড়ে যাবার কথা যে কোনো দলের। তবে, দলটির নাম ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে বিশ্বসেরা। এ কারণে, ২১২ রান কোনো নিরাপদ আশ্রয় নয় বাংলাদেশের জন্য। বোলারদের ভালো বোলিংয়ের ওপরই নির্ভর করবে সব কিছু।

সে লক্ষ্যে শুরু থেকেই বোলিং করে যাচ্ছেন বোলাররা। শুরুতেই আবু হায়দার রনি ব্রে থ্রু এনে দিয়েছিলেন। তবে ব্যাটসম্যান রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান। কিন্তু তৃতীয় ওভারের প্রথম বলেই সেই রনির বলেই এভিন লুইস ক্যাচ তুলে দেন আকাশে। সেটি তালুবন্দী করেন লিটন দাস। ৬ বলে ১ রান করেই বিদায় নেন লুইস।

এভিন লুইস আউট হওয়ার পর নিকোলাস পুরান আর সাই হোপ মিলে চেষ্টা করেন ওয়েস্ট ইন্ডিজকে টেনে তোলার। দু’জন ৪১ রানের জুটি গড়ে তোলেন। তবে সাকিব আল হাসান বোলিংয়ে এসেই এই জুটিতে ভাঙন ধরান। ৬ বলে ১৪ রান করা নিকোলাস পুরান ক্যাচ তুলে দিলে সেটা বাউন্ডারি লাইনের কাছে তালুবন্দী করেন তামিম ইকবাল।

সাই হোপ এই সফরে বাংলাদেশের বোলারদের বেশ ভোগাচ্ছিলেন। আজও ভোগানোর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তার সেই হুমকি-ধামকি কাজে লাগেনি। ১৯ বলে ৩৬ রান করে ফেলেছিলেন তিনি। কিন্তু মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন। ক্যাচ ধরেন লিটন দাস।

এ রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ১১  ওভারে ৫ উইকেট হারিয়ে ১০১/।