মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমের বিদায়ের পর লিটনের ঝড় : বাংলাদেশে রান ৬ ওভার ৬১/১

news-image

আগের ম্যাচেও ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন তামিম ইকবাল। ইনজুরি থেকে ফেরার পর ওয়ানডে সিরিজে টানা দুটি হাফ সেঞ্চুরি করে তামিম ইকবাল বুঝিয়ে দিয়েছিলেন, ছন্দহারা হননি তিনি। কিন্তু টি-টোয়েন্টিতে কোনোভাবেই নিজেকে চেনাতে পারছেন না। প্রথম ম্যাচে ৫ রান করে আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে আর ১০ রান বেশি করতে পেরেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে ১৫ রান করে আউট হয়ে গেলেন তিনি।

১৬ বল খেলেছিলেন তামিম। রান করেছেন ১৫টি। এক প্রান্তে লিটন কুমার দাস পিটিয়ে খেললেও তামিম কেমন যেন টাইমিং করতে পারছিলেন না। ব্যাটে বলে হচ্ছিল না তার। যার খেসারত দিতে হয়েছে তামিমকে। ফ্যাবিয়েন অ্যালেনের বলে জোরে খেলতে গিয়ে বল তুলে দেন শর্ট মিডউইকেটে। শেলডন কটরেলকে বলটি তালুবন্দী করতে কোনোই কষ্ট করতে হয়নি।

নিজের ইনিংসটিতে মাত্র একটি বাউন্ডারির মার ছিল তামিমের। তবে বাংলাদেশ দলের এই ওপেনার আউট হয়ে গেলেও লিটনের সঙ্গে গড়ে যান ৪২ রানের একটি জুটি। লিটন কুমার দাস অন্যপ্রান্তে যেন ঝড় তুলে দিয়েছেন।

এ রিপোর্ট লেখার সময় লিটনের রান ১৯ বলে ৪১। ৪টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কা মেরেছেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে নামা সৌম্য সরকারকে বানিয়ে রেখেছেন স্রেফ দর্শক। ৩ বলে ২ রানে উইকেটে রয়েছেন সৌম্য। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৬ ওভার শেষে ৬১।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক