,

বেলের হ্যাটট্রিক: ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

news-image

স্পোর্টস ডেস্ক : আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে কাশিমা অ্যান্টলার্সকে ৩-১ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।

খেলার ৪৪তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। সতীর্থকে বল বাড়িয়ে দ্রুত বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন ওয়েলস ফরোয়ার্ড বেল। আর ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর প্রথম ছোঁয়ায় উঁচু করে বাড়ানো বল ধরে বেলের নেওয়া শট দূরের পোস্টে লেগে ঠিকানা খুঁজে পায়।

বিরতির পর আরও দুবার বল জালে পাঠিয়ে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন বেল। সঙ্গে পূরণ করেন মৌসুমে নিজের প্রথম হ্যাটট্রিক।

৫৩তম মিনিটে প্রতিপক্ষের ভুলে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে প্রথম ছোঁয়ায় ডান পায়ের কোনাকুনি শটে জালে পাঠান বেল। আর দুই মিনিট পর মার্সেলোর পাস পেয়ে অরক্ষিত ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড বাঁ পায়ের জোরালো উঁচু শটে দূরের পোস্ট দিয়ে তৃতীয় গোলটি করেন।

৭৮তম মিনিটে দুরূহ কোণ থেকে নিচু শটে বেলজিয়ামের গোলরক্ষক কোর্তোয়াকে পরাস্ত করেন জাপানের মিডফিল্ডার শমা দই। তবে বাকি সময়ে দলটি আর কোনো গোলের দেখা না পাওয়ায় সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে ইউরোপ চ্যাম্পিয়নরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর