,

জরিমান ও ডিমেরিট পয়েন্ট সাকিবের

news-image

স্পোর্টস ডেস্ক : সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে আচরণবিধি ভাঙায় জমিমানা গুনতে হলো সাকিব আল হাসানকে। এছাড়া বাংলাদেশ টেস্ট এবং টি-২০ অধিনায়ক পেলেন ডিমেরিট পয়েন্টও। মাঠে আম্পায়ারের সঙ্গে দ্বিমত পোষণ করেন সাকিব। আম্পিয়ার তাকে কারণ দেখালেও যেন মানতে নারাজ তিনি। আর তাই শাস্তি পেলেন সাকিব।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে। এছাড়া দিয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। সিলেটে প্রথম টি-২০ ম্যাচের বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভারের ঘটনা সেটি। ক্রিজে ছিলেন সাকিব। ওসানে থমাসের স্লোয়ার বাউন্সটা লেগ সাইটে খেলার চেষ্টা করেন সাকিব। কিন্তু ব্যাটে-বলে হয়নি, কোমর বরাবর লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যায় সেটি। সাকিব বলটি ওয়াইড বলে দাবি করেন।

কিন্তু আম্পায়ার জানান, ওয়াইড না। কারণ বলটা সাকিবের জার্সিতে লেগেছে। ওয়াইড না দেওয়ায় রাগ দেখান সাকিব। ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে শেষে অবশ্য সাকিব ভুল স্বীকার করেন। তাই আনুষ্ঠানিকভাবে শুনানির দরকার হয়নি। তবে আইসিসির লেভেল-১ আচরণবিধি ভাঙ্গায় তিনি ম্যাচ ফির ১৫ শতাংশ ও ১ ডিমেরিট পয়েন্ট জরিমানার ফাঁদে পড়েছেন। চলতি বছর এ নিয়ে সাকিব ২টি ডিমেরিট পয়েন্ট পেলেন।

আগেরটি পেয়েছিলেন গত মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে লঙ্কানদের বিপক্ষে সেই আগুনে ম্যাচে। সাকিবের অবশ্য ওয়াইড নিয়ে তর্ক করা যুক্তিযুক্ত ছিল না। দলের খারাপ করার দিনে একাই লড়ে গেছেন তিনি। একটি বল হয়তো সেজন্য নষ্ট হোক চাচ্ছিলেন না তিনি। তবে বলটি সাকিবের জার্সি ছুঁয়ে গেছে এটা পরে টিভি রিপ্লেতে দেখা যায়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর