,

কোহলি-শাস্ত্রীকে নিয়ে ভাবতে বললেন গাভাস্কার

news-image

স্পোর্টস ডেস্ক : সড়ক পথে অ্যাডিলেড থেকে পার্থের দুরত্ব ২৬শ’ কিলোমিটার। অ্যাডিলেড থেকে পার্থ টেস্ট নিয়ে ভারতের সাবেকদের মন্তব্যের ফারাক যেন তার থেকেও বেশি দুরত্বের। প্রথম টেস্টে কোহলিদের জয় নিয়ে কতকথা হয়েছে। কত প্রশংসা। কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টে হারায় শাস্ত্রীর চাকরি আর কোহলির অধিনায়কত্ব নিয়ে উঠে গেছে প্রশ্ন। আর সেই প্রশ্ন তুলে দিলেন ভারতের সাবেক ওপেনার সুনীল গাভাস্কার।

পার্থ টেস্টে ১৪৬ রানে পরাজয়ের পর ভারতের টিম ম্যানেজমেন্টের একহাত নিলেন সাবেক এই ভারতীয়। তার পরিষ্কার কথা, মেলবোর্ন ও সিডনিতে সিরিজের শেষ দুই টেস্ট না জিততে পারলে কোচ রবি শাস্ত্রী এবং ভারতীয় অধিনায়ক বিরাট কোহালিদের নিয়ে ভাবা দরকার। চার টেস্টের সিরিজ এখন ১-১ সমতায়। অ্যাডিলেডে প্রথম টেস্টে ৩১ রানে জিতেছিল ভারত। পার্থে দ্বিতীয় টেস্টে অধিনায়ক হিসেবে টিম পেইন পেয়েছেন প্রথম জয়।

সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে মেলবোর্নে ২৬ ডিসেম্বর। এরপর সিরিজের চতুর্থ টেস্ট সিডনিতে ৩ জানুয়ারি থেকে। শাস্ত্রী-কোহলি জুটিকে তাই ৭ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিচ্ছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমকে গাভাস্কার বলেন, ‘ভারত যদি পরের দুই টেস্ট জিততে না পারে তবে নির্বাচকদের এই অধিনায়ক, কোচ ও সাপোর্ট স্টাফ নিয়ে ভাবতে হবে। তাদের থেকে সত্যি কোনও লাভ হচ্ছে কিনা খুঁজে দেখতে হবে তা।’

সাবেক এই অধিনায়কের মন্তব্যে নড়ে চড়ে বসেছে ভারতীয় ক্রিকেটমহল। পার্থ টেস্টে ভারতের দল-নির্বাচন নিয়ে চোখ কপালে গাভাস্কারের। কারণ দলে স্পিনার না নেওয়া। অজি অফ স্পিনার নাথান লায়ন দুই ইনিংসে আট উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। সেখানে ভারতীয় দলে কুলদীপ যাদব, রবিন্দ্র জাদেজারা থাকা সত্বেও দলে সুযোগ পাননি তারা। গাভাস্কারের মতে, বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে দল নির্বাচনে ভুল করেছিল ভারত, ‘দল নির্বাচনে ভুল করার কিছু জেতা টেস্ট হেরেছি আমরা।’ তবে পার্থের দল নির্বাচন ভুল একথা কিন্তু মানেননি অধিনায়ক কোহালি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর