ওয়ার্নের কথা শুনতে থাকলে খেলাই ছেড়ে দিতে হবে : স্টার্ক

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ার্নের কথা শুনতে থাকলে খেলাই ছেড়ে দিতে হবে : স্টার্ক
বল হাতে বাইশ গজে যতটা আগুনে, চালচলন কিংবা কথাবার্তায় ঠিক ততটাই কোমল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। বর্তমান ক্রিকেট বিশ্বে তার মতো বিধ্বংসী পেসার খুঁজে পাওয়া কঠিন।

কিন্তু বাইশ গজে ঠিক পেসারসুলভ আগ্রাসন না থাকায় স্টার্কের স্বদেশী কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন দফায় দফায় সমালোচনা করেছেন বাঁহাতি গতিতারকার। ২০১৫ সালে স্টার্কের বডি ল্যাঙ্গুয়েজকে আখ্যা দিয়েছেন বাচ্চাসুলভ।

প্রতিবারই ওয়ার্নের সমালোচনা বা টিপ্পনীকে পাশ কাটিয়ে গিয়েছেন স্টার্ক। তবে সদ্য সমাপ্ত পার্থ টেস্টে মুখ খুলেছেন তিনি।

ম্যাচের তৃতীয় দিন শেষে স্থানীয় পত্রিকায় নিজের কলামে স্টার্কের সাম্প্রতিক পারফরম্যান্সকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন ওয়ার্ন। লিখেছেন ইনজুরির কারণে এখন আর সেই তেজ নেই স্টার্কের। অথচ পার্থ টেস্টেও অজিদের জয়ের পেছনে ৫ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্টার্ক।

এ ব্যাপারে স্থানীয় সংবাদমাধ্যমে স্টার্ক বলেন, ‘আমি এখনো জানি না ওয়ার্ন আমাকে নিয়ে কি বলেছেন। তবে আমি যদি তার কথা শুনতে থাকি তাহলে হয়তো আমাকে অবসর নিয়ে নিতে হবে। আমি এতো দিকে কান দেই না। আমি শুধু নিজের কাজ করে যেতে চাই, যেমনটা এতোদিন ধরে করে এসেছি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত