,

বিরাট কোহলির সেঞ্চুরির টেস্টে পরাজয়ের শঙ্কায় ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান পার্থ টেস্টে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। রোববার ২৫৭ বলে ১৩ চার ও এক ছক্কায় ১২৩ রান করার মধ্য দিয়ে আরও একবার কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন কোহলি।

টেস্ট ক্রিকেটে নিজের খেলা ১৩০তম ইনিংসে ২৫তম সেঞ্চুরি করেন শচীন। তার চেয়ে তিন ইনিংস কম খেলে (১২৭তম) ২৫টি সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। তবে ৬৮তম ইনিংসে দ্রুততম ২৫টি সেঞ্চুরি করে শীর্ষে ডন ব্রাডম্যান। সেই তালিকায় দুইয়ে কোহলি, তিনে শচীন।

কোহলির সেঞ্চুরির রেকর্ড গড়া টেস্টে পরাজয়ের শঙ্কায় ভারতীয় ক্রিকেট দল। অ্যাডিলেড টেস্টে ৩১ রানে জয় পাওয়া ভারত, চলমান পার্থ টেস্টে ব্যাকফুটে রয়েছে। স্বাগতিক অস্ট্রেলিয়ার করা ৩২৬ রানের জবাবে কোহলির (১২৩) সেঞ্চুরির পরও প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট ভারত।

৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ সামির গতির মুখে পড়ে ২৪৩ রানে অলআউট অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন ওপেনার উসমান খাজা। ভারতের হয়ে ৫৬ রানে ৬ উইকেট শিকার করেন সামি।

পার্থে জয়ের জন্য ২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নামে ভারত। সোমবার চতুর্থ দিনে ১১২ রানে ৫ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। জয়ের জন্য মঙ্গলবার শেষ দিনে ভারতকে আরও ১৭৫ রান করতে হবে। অন্যদিকে ভারতের শেষ ৫ ব্যাটসম্যানের উইকেট তুলে নিতে পারলে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতায় ফেরার সুযোগ থাকবে অসিদের।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩২৬/১০ (হ্যারিস ৭০, ট্রাভিস ৫৮, ফিঞ্চ ৫০; ইশান্ত ৪/৪১)। এবং ২য় ইনংস: ২৪৩/১০ (উসমান ৭২;সামি ৬/৫৬)।

ভারত ১ম ইনিংস: ২৮৩/১০ (কোহলি ১২৩, রাহানে ৫১; নাথান লায়ন ৫/৬৭)। এবং ২য় ইনিংস: ১১২/৫ (বিহারী ২৪, রাহানে ৩০, রিশব প্যান্ট ৯)।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর