মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে পোহালেই আইপিএলের নিলাম, মুশফিক-মাহমুদউল্লাহরা কোন দলে খেলছেন?

news-image

স্পোর্টস ডেস্ক : রাতে পোহালেই আইপিএলের নিলাম। মঙ্গলবার ভারতের জয়পুরে অনুষ্ঠিত হবে আইপিএলের ১২তম আসরের প্লেয়ার ড্রাফট। প্লেয়ার বেচাকেনার এই আসর শেষে জানা যাবে মুশফিক-মাহমুদউল্লাহরা কোন দলে খেলছেন।
তবে এবারের আইপিএলের নিলামে বিরাট কোহলির চেয়ে বাজারমূল্য বেশি লাসিথ মালিঙ্গা, কোরি আন্ডারসন, অঞ্জোলো ম্যাথিউস এবং ব্রান্ডন ম্যাককলামের। আইপিএলের নিলামে বেস প্রাইজ ২ কোটি। সেই তালিকায় নেই কোনো ভারতীয় ক্রিকেটার।

নিলামের তালিকায় আছেন ২২৮ জন ভারতীয়সহ মোট ৩৫০ জন ক্রিকেটার। এই তালিকায় থেকেই নিজেদের পছন্দের ক্রিকেটারকে দলে নেবেন আইপিএলের আট ফ্রাঞ্চাইজি।

আইপিএলের গত আসরে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ১১.৫ কোটিতে বিক্রি হওয়া জয়দেব উনাদকাটও নেই বেস প্রাইজে। গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে ১৫ ম্যাচে ১১ উইকেট শিকার করে এই ক্রিকেটারকের ছেড়ে দিয়েছে রাজস্থান। তার এবার বেস প্রাইজ ধার্য হয়েছে দের কোটি টাকা।

১ কোটি বেস প্রাইসে আছেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং, ঋদ্ধিমান সাহা, অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সামি।

ইশান্ত শর্মা ও নুয়ান ওঝাসহ ১৬ জন বিদেশি ক্রিকেটার আছেন ৭৫ লাখ বেস প্রাইজে। ৫০ লাখ বেস প্রাইজে রয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদসহ মোট ৬২ জন ক্রিকেটার রয়েছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক