,

তিন প্রকল্পে শত কোটি ডলারের ঋণ অনুমোদন বিশ্ব ব্যাংকের

world-bank-1_190787আন্তর্জাতিক ডেস্ক :প্রাথমিক শিক্ষার মানোন্নয়নসহ তিন প্রকল্পে ১০৭ কোটি ৫০ লাখ ডলার (৮ হাজার ৩৩৭ কোটি ৫৩ লাখ টাকা) ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালকরা তিন প্রকল্পের জন্য এ ঋণ সহায়তার অনুমোদন দেন বলে বুধবার ব্যাংকের ঢাকা অফিস তা নিশ্চিত করেছে।

অন্য দুটি প্রকল্পগুলো হচ্ছে- দুর্যোগকালীন বহুমূখী আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং শিশুর পুষ্টি ও বুদ্ধিমত্তা বিকাশ সংক্রান্ত। প্রকল্পগুলোর মধ্যে প্রথমিক শিক্ষার মানোন্নয়নে ৪০ কোটি ডলার, দুর্যোগকালীন বহুমূখি আশ্রয়কেন্দ্র নির্মাণে ৩৭ কোটি ৫০ লাখ ডলার এবং শিশুর পুষ্টি ও বুদ্ধিমত্তা বিকাশে ৩০ কোটি ডলার ঋণ সহায়তা দেয়া হচ্ছে।বিশ্ব ব্যাংক জানায়, এ প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশের প্রায় তিন কোটি ৬০ লাখ লোক উপকৃত হবে। প্রকল্প তিনটি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, উপকূলীয় জনগণের প্রাকৃতিক বিপর্যয়ের প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি এবং অতিদরিদ্র পরিবারের শিশুদের পুষ্টি ও বুদ্ধি বিকাশে সাহায্য করবে।বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট বলেন, এ প্রকল্পগুলো দরিদ্র জনগণের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টির বিশ্ব ব্যাংকের যে প্রচেষ্টা তা পরিপূরক হিসেবে কাজ করবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর