প্রথমবারের মত ওয়ানডে র‌্যাংকিংয়ের সেরা পাঁচে মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মত ওয়ানডে র‌্যাংকিংয়ের সেরা পাঁচে চলে আসলেন বাংলাদেশের কোনো বোলার। তিনি হলেন মুস্তাফিজুর রহমান। বাঁ হাতি এই পেসারের রেটিং পয়েন্ট ৬৯৫। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এই সিরিজে মুস্তাফিজুর রহমান পেয়েছেন পাঁচ উইকেট। এরই সুবাদে র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ উন্নতি হয় কাটার মাস্টারের। ৭৮৮ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। এর পরের তিনজন হলেন যথাক্রমে আফগানিস্তানের রশিদ খান, ভারতের কুলদীপ যাদব ও দক্ষিণ আফ্রিকার ক্যাগিসো রাবাদা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইকেট শিকারে যৌথভাবে শীর্ষে আছেন স্বাগতিক বাংলাদেশ দলের ডান হাতি অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ ও দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দুজনই পেয়েছেন ছয়টি করে উইকেট। মিরাজ ১৯ ধাপ এগিয়ে ২৮-এ চলে এসেছেন। আর মাশরাফি ১০ ধাপ এগিয়ে এসেছেন ২৩-এ। শীর্ষ ৩০-এ আর মাত্র একজন বাংলাদেশি বোলারই আছেন। তিনি হলেন ২৬-এ থাকা সাকিব আল হাসান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত