মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝামেলা বেধেছিল যে কারণে

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম দফায় মনে হয়েছিল তামিম ইকবালের সঙ্গে হয়তো কিছু একটা ঝামেলা হয়েছে কার্লোস ব্রাফেটের। হালকা শীতের বিকেলে উলেন-উত্তাপ, মন্দ কী! ঘটনা ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ২৬তম ওভারে। ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল মিরাজের বলে আউট। উইকেটের পেছনে পরিষ্কার ক্যাচ। ব্যাটে লেগেছে কি লাগেনি, সেটা সবচেয়ে ভালো বোঝার কথা যাঁর, সেই রোভম্যান পাওয়েলই কী বুঝে রিভিউটা নিলেন! প্রেসবক্সে যখন এই আলোচনা, তখনই ড্রেসিংরুম থেকে ব্রাফেটের সঙ্গী হয়ে আগমন ওই একপশলা নাটকের।

পাওয়েল হয়তো রিভিউ নিয়েছিলেন নো বল পাবেন, এই আশায়। না, পা দাগের অনেক ভেতরেই ছিল মিরাজের। সেই আশায় গুড়েবালি। তবে ওয়েস্ট ইন্ডিজ তখন খেপে গিয়েছিল অন্য এক নিয়মে নো বল হয় বলে। তখন বাংলাদেশের ফিল্ডিং পজিশন ছিল ৬/৩। লেগে ৬ জন, অফ সাইডে ৩। বোলার আর উইকেটরক্ষক বাদে। কিন্তু নিয়ম হচ্ছে, লেগ সাইডে ৫ জনের বেশি ফিল্ডার রাখা যাবে না।

ড্রেসিংরুম থেকে ব্রাফেটকে এই বার্তা দিয়েই পাঠিয়েছিলেন কোচ। ব্রাফেটের বাক্যবিনিময় আসলে মূলত আম্পায়ারদের সঙ্গেই। কিন্তু আম্পায়াররা শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্তেই অটল থাকেন। রোভম্যান পাওয়েল পরে সংবাদ সম্মেলনে বিষয়টি ব্যাখ্যা করলেন এভাবে, ‘ওই সময় বাংলাদেশের ৬ জন ফিল্ডার লেগ সাইডে ছিল। সাধারণত লেগে ৬ জন থাকলে নো–বল হয়। এটা সত্যি হতাশার লেগে ৬ জন ফিল্ডার রেখে ওরা ৬-৭টা বল করে গেল, তবু আম্পায়াররা বিষয়টি ধরতে পারেননি। অবশ্য মানুষ মাত্রই ভুল করে। এটা আপনাকে মেনে নিতে হবে।’

ওই উইকেট পড়ে যাওয়াতেই ম্যাচটা বাংলাদেশের দিকে প্রায় হেলে যায়। ওয়েস্ট ইন্ডিজ তখন ৯৯ রানে ৫ ব্যাটসম্যানকে খুইয়েছে। পঞ্চম ব্যাটসম্যান পাওয়েল নিজে ছিলেন। তখনই ওই ঘটনা। হতাশাটা এখনো বুকে বিঁধে আছে ক্যারিবীয়দের, ‘অবশ্যই আপনি এভাবে উইকেট হারাতে চাইবেন না। হয়তো এ কারণেই কার্লোস ড্রেসিংরুম থেকে নেমে এসেছিল মাঠে। সত্যি বলতে কী, আমি ব্যাটিং করার সময় বিষয়টি খেয়াল করিনি, ওদিকে থাকা শাই হোপও না। আমাদের পুরো মনোযোগ ছিল ইনিংস মেরামতের দিকে, জুটি গড়ার দিকে। তখনই এমনটা ঘটল।’

ওই সময় লেগে ৬ ফিল্ডার ছিল, এই ভুলটা অকপটে স্বীকার করলেন পাওয়েলকে তুলে নিয়ে চতুর্থ উইকেট ও ১০ ওভারের কোটা পূর্ণ করা মিরাজ, ‘ক্রিকেট খেলায় ভুল হয়ই। অফে তিনটা, লেগে ছয়টা ফিল্ডার থাকলে নো হয়। আমরা কেউই লক্ষ্য করিনি। ও এসে আম্পায়ারকে বলছিল, আম্পায়ারও খেয়াল করেনি, আমরাও কেউ খেয়াল করিনি। ও এসে যখন আম্পায়ারকে বলেছিল তখনো প্রায় সবকিছু হয়েই গেছে। ও এসে আম্পায়ারকে বলছিল ব্যাপারটা খতিয়ে দেখতে।’

মাশরাফিও মানছেন এটা ভুল। তবে অনিচ্ছাকৃত ভুল, ‘আমরাও নিয়মটা জানি। ৬/৩ হলে নো বল হয়। ওই সময় যেটা হয়েছিল, আউট করার জন্য মিরাজ যেভাবে বোলিং করছিল, ফিল্ডারদের আরও কাছাকাছি আনার জন্যই কীভাবে যেন লেগে ৬ ফিল্ডার হয়ে যায়। আম্পায়ার যেহেতু আগেই সিদ্ধান্ত দিয়েছেন, কাজেই সেটাই থেকে গেছে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক