মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল–আইনমন্ত্রী

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন গতিশীল করার আহ্বান জানিয়েছেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে দিনরাত খেটে তলাবিহীন ঝুড়ির অপবাদ মুছে দিয়েছেন। বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়। তাই নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন গতিশীল করুন। 
বৃহস্পতিবার  দুপুরে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নে গণসংযোগকালে নুরপুর গ্রামে এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আওয়ামী লীগ হচ্ছে উন্নয়নের রাজনীতির প্রতীক। আর নৌকা হচ্ছে উন্নয়ন ও ভাল রাজনীতির প্রতীক। জাতির জনক বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছেন তার কন্যা শেখ হাসিনা।  আনিসুল হকের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম, মো. সেলিম ভূইয়া, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র মো. নূরুল হক ভূইয়া, মো. হুমায়ুন কবির মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার, দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জালাল হোসেন, মোগড়া ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেনসহ আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর আগে সকালে পৌরসভার নারায়ণপুর বাইপাস এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন আনিসুল হক। নুরপুর এলাকায় দু’টি পথসভায় তিনি বক্তব্য রাখেন।  এরপর তিনি হিরাপুর, গাজির বাজার, আনন্দপুর, কেন্দুয়াই, আব্দুল্লাহপুর, সাতপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক