,

বিবাহবার্ষিকী উপলক্ষে শিশিরকে গাড়ি উপহার দিলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১২ সালের ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। বুধবার ছয় বছর পূর্ণ হয়েছে এ দম্পতির।

ষষ্ঠ বিবাহবার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছোট্ট করে স্ট্যাটাস দিয়েছেন সাকিব। সঙ্গে জুড়ে দিয়েছেন অর্ধযুগ একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি। এর ক্যাপশনে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার ইংরেজিতে লিখেছেন-কিপ আস ইন ইউর প্রেয়ার। এর বাংলা অর্থ করলে দাঁড়ায়, সবাই আমাদের জন্য দোয়া করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদিন ধরেই ভক্ত সমর্থকদের কাছ থেকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছায় ভাসছেন এ দম্পতি।

দিন শেষে সন্ধ্যা নামতেই সাকিবের কাছ থেকে সারপ্রাইজ উপহার পেয়েছেন শিশির। নিজের দাম্পত্য জীবনে অর্ধযূগ পূর্তিতে নিজের প্রিয়তমা স্ত্রীকে একটি সুদৃশ সাদা গাড়ি উপহার দিয়েছেন সাকিব।

সে গাড়ির ছবি ফেসবুকে নিজের প্রোফাইলে আপলোড করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েছেন শিশির। ক্যাপশনে লিখেছেন, ‘সাকিবের তরফ থেকে বিবাহবার্ষিকীর উপহার।’

সাকিবপত্নী শিশিরের বাড়ি নারায়ণগঞ্জে। তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকতেন। সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে দুজনের পরিচয়। এরপর প্রণয়। শেষ পর্যন্ত প্রণয় পরিণত হয় পরিণয়ে। ঢাকঢোল পিটিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিশেষ দিন ১২-১২-১২ তে গাঁটছড়া বাঁধেন তারা। এ সুপার কাপলের সংসারে রয়েছে একটি কন্যাসন্তান। ২০১৫ সালের ৯ নভেম্বর তাদের ঘরে আসে নতুন অতিথি আলাইনা হাসান অব্রি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর