নাসিরনগরে আনসার-ভিডিপি‘র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : শান্তি শৃংখলা উন্নয়ন নিরাপত্তায় আমরা সর্বত্রই এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী‘র নাসিরনগর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(১২ ডিসেম্বর)সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে রুবেল মল্লিকের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৩৩ নং আনসার ব্যাটালিয়ানের পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ড্যান্ট(অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,বিজ্ঞ নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল বাকি,উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ,থানার পুলিশ উপ-পরিদর্শক কাওসার হোনে,উপজেলা আনসার-ভিডিপি ব্যাংকের ম্যানেজার মাহবুবুল হাসান ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়া । স্বাগত সভায় বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোমন চন্দ্র বিশ্বাস। সমাবেশে ভাল কাজের জন্য ১৫ জন আনসার ভিডিপি সদস্যকে পুরুস্কৃত করা হয়।
সমাবেশে উপজেলার কয়েক শত নারী ও পুরুষ আনসার-ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন। সমাবেশে এলাকার মাদক,বাল্য বিয়ে এবং অন্যান্য সামাজিক অপরাধ রোধসহ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার-ভিডিপিদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।










