মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে স্টান্ডার্ড ব্যাংকের ১২৮তম শাখা উদ্বোধন

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় সুলতানপুরে স্টান্ডার্ড ব্যাংকের ১২৮তম শাখা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে রাধিকা ইয়াকুবনগরস্থ হাজী মার্কেটে শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ফিরোজুর রহমান, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এড. হুমায়ুন কবীর।

অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, এস এ এম হোসাইন, আলহাজ্ব মোঃ শামসুল আলম, গুলজার আহমেদ, জাহেদুল হক ও নাজমুস সালেহীন, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তারিকুল আজম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোতালেব হোসেন সহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এ উপলক্ষে সুলতানপুরস্থ রায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমিতে উদ্ভোধনী অনুষ্ঠান হয়েছে।