মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কয়েনের বদলে ক্রিকেট ব্যাট দিয়ে টস!

news-image

অনলাইন ডেস্ক : টসের জন্য মাঠে দুই অধিনায়ক। রয়েছেন থার্ড আম্পায়ার। তবে কোনও কয়েন নয়, আকাশে ব্যাট ছুড়ে দিলেন এক দলের অধিনায়ক। হ্যাঁ…এমনই হতে চলেছে ভবিষ্যতের ক্রিকেট ম্যাচের টস। অন্তত অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগে এমনই হতে চলেছে।

ক্রিকেটে নতুন নতুন বিষয় শুরু করার জন্য নাম রয়েছে বিগ ব্যাস লিগ (বিবিএল)-এর। এর আগে জিং স্ট্যাম্প প্রথম এখানেই চালু হয়েছিল। জিং স্ট্যাম্প অর্থাৎ, উইকেটের স্ট্যাম্পে বল লাগলেই আলো জ্বলবে। এই একই স্ট্যাম্প এখন আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে ব্যবহার করা হয়। এবার সময় ব্যাট দিয়ে টস করার।

জানা গেছে, যে দেশের মাটিতে খেলা, সেই দেশের অধিনায়ক টসের সময় ব্যাটটি আকাশে ছুড়ে দেবেন। বিরোধী অধিনায়ক উঁচু (mountain) বা সমতল (plain) ডাক দেবেন। ঠিক যেভাবে হেড বা টেল বলা হয়। বাকি পদ্ধতি একই।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কিম ম্যাককইন বলেন, বিবিএল’ই এটা করে দেখাতে পারে। সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক