মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনী আসনে ৪৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

news-image

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনী আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হায়াত উদ- দৌলা- খান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক প্রাপ্তরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম (নৌকা), বিএনপির এস এ.কে একরামুজ্জামান (ধানের শীষ), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হোসাইন আহমেদ (হাতপাখা), ইসলামী ঐক্যজোটের আবুল কাসেম মোঃ আশরাফুল হক (মিনার), ইসলামী ফ্রন্টের ইসলাম উদ্দিন (মোমবাতি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ফায়জুল হক (গরুর গাড়ি)।

ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনে মহাজোট প্রার্থী এডভোকেট রেজাউল ইসলাম ভ‚ইয়া (লাঙ্গল), বিএনপির আব্দুস সাত্তার ভূইয়া (ধানের শীষ), জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল (গোলাপ ফুল) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঈসা খান (কাস্তে), ইসলামী ফ্রন্টের মহিউদ্দিন মোল্লা (মোমবাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশের জাকির হোসেন (হাতপাখা) জাতীয়পার্টি (জেপি) জামিলুল হক বকুল (বাইসাইকেল), জমিয়তে উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবীব (খেজুর গাছ), স্বতন্ত্র প্রার্থী এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি (সিংহ), স্বতন্ত্র প্রার্থী মোখলেছুর রহমান-(মোটর গাড়ি), স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন-(ডাব), গণফোরামের শাহ মফিজ (উদীয়মান সূর্য), স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন (কলার ছড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ জাকির হোসেন (হাতপাখা)।

ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী (নৌকা), বিএনপির প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ আনোয়ার আহম্মদ লিটন (হাতপাখা), খেলাফত আন্দোলনের মুজিবুর রহমান হামিদী (বটগাছ), জাকের পার্টির সেলিম কবীর(গোলাপ ফুল), বিএনএফের সৈয়দ মাহমুদুল হক আক্কাস (টেলিভিশন), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শাহরিয়ার মোঃ ফিরোজ (কাস্তে), জমিয়তে উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবীব (খেজুর গাছ)।

ব্রাহ্মণবাড়িয়া-৪-(কসবা-আখাউড়া) আসনে আওয়ামীলীগের আনিসুল হক (নৌকা), বিএনপির মুসলিম উদ্দিন (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ জসিম (হাতপাখা)।

ব্রাহ্মণবাড়িয়া-৫-(নবীনগর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের এবাদুল করিম বুলবুল (নৌকা), বিএনপির কাজী নাজমুল হোসেন তাপস (ধানের শীষ), ইসলামী ঐক্যজোটের মেহেদী হাসান (মিনার), জাতীয় পার্টির কাজি মোঃ মামুনুর রশিদ (লাঙ্গল), জাকেরপার্টির রশিদ উল্লাহ (গোলাপ ফুল), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) শাহ জিকরুল আহমদ (মশাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের ওসমান গণি রাসেল (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শাহীন খান (কাস্তে), বিকল্পধারার তানভীর মনিরুল ইসলাম (কুলা), বাংলাদেশ মুসলীম লীগের একে এম আশরাফুল আলম (হারিকেন)।

ব্রাহ্মণবাড়িয়া-৬-(বাঞ্চারামপুর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের এ.বি তাজুল ইসলাম (নৌকা), বিএনপির আব্দুল খালেক (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সৈয়দ মোহাম্মদ জামাল (কাস্তেযগ), ইসলামী আন্দোলন বাংলাদেশের রিজওয়ান ইসলাম খান (হাতপাখা), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কে এম জাবির (তারা)।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক