মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ হলেন ‘বোলার’ আকিলা

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন লঙ্কান অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া। ১৪ দিনের মধ্যে অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয়েছিল আকিলাকে। তবে এর মাঝেও খেলা চালিয়ে যেতে আটকায়নি তাঁর। সিরিজে শ্রীলঙ্কান বোলিংয়ের উজ্জ্বলতম দিক হয়েই ছিলেন এই অফ স্পিনার। কিন্তু আইসিসি আজ জানিয়ে দিয়েছে, অ্যাকশন না শোধরালে আর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না এই শ্রীলঙ্কান।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, আকিলা বল ছাড়ার সময় নির্ধারিত ১৫ ডিগ্রির চেয়েও হাত বেশি বাঁকাচ্ছেন। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য বোলারদের সতর্ক করার ব্যাপারে আইসিসির যে আইন রয়েছে তার ১১.১ ধারা অনুযায়ী ধনঞ্জয়ার এই বোলিং অ্যাকশন বিশ্বের সব দেশই তাদের স্থানীয় লিগের জন্য নিষিদ্ধ বলে ধরে নেবে। তবে ১১.৫ ধারা অনুযায়ী এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের অনুমতি সাপেক্ষে সে দেশের স্থানীয় লিগে বল করতে পারবেন এই অফ স্পিনার। তবে সেটা অবশ্যই বোর্ডের নজরদারির মধ্যে।

ছয় বছরের ক্যারিয়ার হলেও আকিলা ধনঞ্জয়া আলোচনায় এসেছেন গত এক বছরে। প্রথম দেখায় নিরীহ দর্শন হলেও, অফ স্পিন বোলিংয়ে শ্রীলঙ্কাকে সব সংস্করণেই ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দিচ্ছেন ধনঞ্জয়া। কিন্তু সেই নিরীহ দর্শন অফ স্পিন বোলিং অ্যাকশনও এখন দেখা যাচ্ছে সীমা ছাড়িয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক