,

বছরের শেষটাও ভালো চান মাশরাফি

news-image

স্পোর্টস রিপোর্টার : জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে বছর শুরু বাংলাদেশ ক্রিকেট দলের। জানুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত (বাংলাদেশ-শ্রীলংকা-জিম্বাবুয়ে) ত্রিদেশীয় সিরিজে জয় দিয়ে পথ চলা শুরু হয় টাইগারদের। জয়ে শুরু হওয়া বছরের শেষটাও ভালো চান মাশরাফি বিন মুর্তজা।

এ ব্যাপারে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বলেন, ‘দুইটা ফাইনাল (ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপ) বাদ দিলে এই বছরে আমাদের অনেক ভালো গেছে। তবে এশিয়া কাপের ফাইনালে জিততে পারলে ভালো হত। এখন শেষটা ভালো করলে এই বছরটা খুব ভালো যাবে। বিশেষ করে সামনের বছর শুরু থেকে অনেক চ্যালেঞ্জ আছে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০তে জয় পায় বাংলাদেশ দল। তিন ম্যাচের চলমান ওয়ানডে সিরিজের প্রথম খেলায় রোববার জিতে এগিয়ে রয়েছে টাইগাররা। মঙ্গলবার মিরপুরে দ্বিতীয় এবং ১৪ ডিসেম্বর সিলেটে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

ক্যারিবীয়দের বিপক্ষে এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৭ ডিসেম্বর সিলেটে হবে প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ম্যাচটি হবে ২০ ডিসেম্বর মিরপুরে। আর ২২ ডিসেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে বছর শেষ হবে টাইগারদের।

বছরের শুরুতে জয় পাওয়া বাংলাদেশ দলকে জয়ে শেষ করতে হলে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এই তিন বিভাগেই জ্বলে উঠতে হবে। এমনটি জানিয়ে মাশরাফি বলেন, ‘সব বিভাগে ভালো করলে জয় দিয়ে বছর শেষ করার সুযোগ থাকবে আমাদের।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর