,

ভবিষ্যত বলা যায় না, হতে পারে শেষ সিরিজ : মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ রোববার থেকে শুরু হচ্ছে। ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আগে এটাই দেশের মাটিতে শেষ সিরিজ। তবে বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড ট্যুর রয়েছে। কিন্তু ক্যাপ্টেন মাশরাফির রাজনীতিতে যোগ দেওয়াতে বিশ্বকাপই তার ক্যারিয়ারের ইতি দেখছেন ক্রিকেট যোদ্ধা হতে শুরু করে ভক্তরা।

শনিবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ উপলক্ষে কথা বলেন মাশরাফি বিন মর্তুজা। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজই আপনার শেষ সিরিজ কিনা এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, ‘বলা কঠিন, আসলে ভবিষ্যতের কথা তো বলা যায় না।’

তবে এ নিয়ে মাশরাফির কোনো ভাবনাও নেই। নেই কোনো মানসিক প্রস্তুতিও। নির্লিপ্তভাবে তিনি বলেন, ‘আমার কোনো দিনই মাইন্ডসেট থাকে না। আগেও তো বলছি অনেক, মাইন্ড সেট করে কিছু করি না। দেখা যাক সামনে কী হয়।’

তবে মাশরাফির বিভিন্ন কথায় আঁচ পাওয়া যায় বিশ্বকাপকেই হয়ত বিদায়ের মঞ্চ হিসেবে বেঁছে রেখেছেন। দুদিন আগে নির্বাচনে আসা প্রসঙ্গে ম্যাশ বলেছিলেন, ‘প্রথমত আমি বলেছি, আমার মাইন্ড সেট আপ বিশ্বকাপ পর্যন্ত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্যন্ত মনে হচ্ছিল আমি চ্যাম্পিয়ন্স ট্রফির পর পারবো কিনা জানি না। তারপরও আমার ফিটনেস পারফমেন্স ঊনিশ পর্যন্ত চলছিল বলে আমি মোটামুটি এগিয়েছি। সেটাই বলছি আমার বিশ্বকাপ পর্যন্ত মাইন্ড সেট আপ আছে।’

২০০১ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মাশরাফি। রোববারের ম্যাচ দিয়ে তিনি লাল সবুজের রঙিন জার্সিতে ২০০ ম্যাচ খেলার মাইলফলক ছুঁবেন। কিন্তু এ নিয়েও মাশরাফি বেশি ভাবেন না। তার ভাষায় এসব বিষয় তাকে স্পর্শ করে না। সামনের ম্যাচে জয়টাই ম্যাশের মূল লক্ষ্য। তবে একপর্যায়ে গিয়ে তিনি জানান, একসময় যখন মনে হবে বাংলাদেশের জার্সিতে ২০০ ম্যাচ (ওয়ানডে) খেলেছেন অবশ্যই তখন তার ভালো লাগবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফি নড়াইল-২ আসন থেকে লড়বেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে। তাই বিশ্বকাপের পর ২২ গজের পিচে আর দেখা যাবে না এটা মোটামোটি বলে দেওয়া যায়। টি-টোয়েন্টি-টেস্টকে আগেই বিদায় জানিয়েছেন। এবার হয়ত একদিনের ক্রিকেটকেও বিদায় জানাবেন তিনি। ১৯৯ ওয়ানডে খেলে ২৫২ উইকেট নিয়েছেন এই টাইগার ক্যাপ্টেন। সর্বোচ্চ ২২ রান দিয়ে ৬ উইকেট। এ ছাড়া ব্যাট হাতে ১৭২২ রান করেন মাশরাফি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর