মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সিক্সার্সের অধিনায়ক ওয়ার্নার

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলোয়াড় নিলাম শুরুর আগেই চমক দিয়েছিল সিলেট সিক্সার্স। সিলেট ফ্রাঞ্চাইজি তাদের দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে।

গতবারের আসরে প্রথম দিকে টানা ম্যাচ জিতে চমক দেখালেও নাসির হোসেনের নেতৃত্বে শেষ পর্যন্ত সেটি আর ধরে রাখতে পারেনি দলকে।
এবার আর সেই ভুল করতে চায় না সিলেট ফ্রাঞ্চাইজি। দল ভারি করেছে দেশি-বিদেশি তারকা খেলোয়াড়দের নিয়ে।
তাঁদের সবচেয়ে বড় চমক হলো অধিনায়কের নাম ঘোষণায়। এবারের আসরে দেশীয় কাউকে এই ভার না দিয়ে অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নারের কাঁধেই তুলে দিয়েছে দল।

এই ওয়ার্নারের হাত ধরেই ২০১৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতে সানরাইজার্স হায়দরাবাদ।
যদিও দীর্ঘদিন ধরে নিজের দেশের হয়ে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের নিষেধাজ্ঞায় পড়ে।

ওয়ার্নারকে অধিনায়ক করার ব্যাপারটি সিলেট সিক্সার্স নিজেদের ফ্যান পেজে নিশ্চিত করে আজ শুক্রবার বিকেলে।
আগামী ৫ জানুয়ারী থেকে পর্দা উঠবে বিপিএলের ষষ্ঠ আসরের। পরদিন ৬ জানুয়ারিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সিলেট সিক্সার্স।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক