মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিদেশীয় সিরিজ : আয়ারল্যান্ডে উইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ

news-image

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা বাংলাদেশের। এই ত্রিদেশীয় সিরিজে তৃতীয় দলটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের আগে ক্যারিবীয়দের আরেকবার খেলার সুযোগ থাকছে মাশরাফিদের

আইসিসির ভবিষ্যৎ সফর কর্মসূচি (এফটিপি) বলছে, বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এফটিপিতে স্বাগতিক আয়ারল্যান্ডের সঙ্গে প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তানের নাম থাকলেও আজ ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, সিরিজের তৃতীয় দলটি ওয়েস্ট ইন্ডিজ। এ মাসে দেশের মাঠে তিনটি ওয়ানডে তো আছেই, বিশ্বকাপ অভিযান শুরুর আগে ক্যারিবীয়দের বিপক্ষে অন্তত আরও দুটি ওয়ানডে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

গত বছর চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। আয়ারল্যান্ড-বাংলাদেশের সঙ্গে ছিল নিউজিল্যান্ডও। এবারও ত্রিদেশীয় সিরিজ খেলে বিশ্বকাপ মিশন শুরু করতে পারবেন মাশরাফিরা। ত্রিদেশীয় সিরিজটা শুরু হবে ৫ মে। প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল খেলবে ১৭ মে অনুষ্ঠেয় ফাইনালে। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল হলে দুই দলের খেলা হতে পারে তিনটি। আফগানিস্তানের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ অংশ নেওয়ায় একদিক দিয়ে বাংলাদেশের ভালোই হয়েছে। ইংলিশ কন্ডিশনে পেস আক্রমণ বাংলাদেশের ব্যাটসম্যানদের কতটা কঠিন পরীক্ষা নেবে, সেটি তাঁরা বুঝতে পারবেন ক্যারিবীয় ফাস্ট বোলারদের খেলে।

এই মুহূর্তে বাংলাদেশ সফরে আছে ওয়েস্ট ইন্ডিজ । মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা শুরু হবে পরশু। একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১১ ডিসেম্বর। ১৪ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচ সিলেটে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক