নাসিরনগরে ওলামা দলের কর্মী সভায় অনুষ্ঠিত
নাসিরনগর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার স্থানীয় উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয় সুখন ভবনে উপজেলা ওলামা দলের প্রস্তাবিত আহবায়ক মোঃ স্বপন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল মুসাব্বির,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আজিজুর রহমান চৌধুরী,কামরুল আলম ভুইয়া,বিএনপি নেতা বসির উদ্দিন তুহিন,ইউপি সদস্য আজদু মিয়া,জাসাস নেতা শাখাওয়াত হোসেন ভুইয়া,মনু মিয়া সর্দার। সভায় বক্তব্য রাখেন ওলামা দলের নেতা মাওলানা মনিরুজ্জামান,মাওলানা জহিরুল ইসলাম,মাওলানা আবদুল ওহাব ও মোঃ আখতারুজ্জামান প্রমূখ।
সভায় প্রধান অতিথি বলেন ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নিবার্চনে ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে ওলামা দলের নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় উপজেলা বিএনপির দলীয় নেতৃবৃন্দসহ ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










