মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের যে ১০ ক্রিকেটার আইপিএল খেলতে চান

news-image

স্পোর্টস ডেস্ক : প্রতি আইপিএল নিলামেই থাকে বাংলাদেশের ক্রিকেটারদের নাম। কিন্তু দল পান হাতে গোনো দু–একজনই। সাকিব আল হাসান ২০১১ সাল থেকেই আইপিএলে নিয়মিত। এবার বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিবেরই আগামী আইপিএল খেলা নিশ্চিত। সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে রেখে দিয়েছে। তবে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। ১৮ ডিসেম্বর নতুন করে খেলোয়াড় নিলামের জন্য পাঠানো হয়েছে বাংলাদেশের ৯ ক্রিকেটারের নাম।

এ তালিকায় সবচেয়ে বড় চমকের নাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা নাঈম হাসান। নিলামে নাম দেওয়া বাকি আট ক্রিকেটার হচ্ছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আবু হায়দার ও লিটন দাস। চোটে পড়ার প্রবাণতা আছে বলে মোস্তাফিজের বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি খেলতে দেওয়ার ব্যাপারে বিসিবির আপত্তির কথা বেশ কবার শোনা গেছে। সে কারণেই কি না আইপিএল নিলামে নামই দেননি বাঁহাতি পেসার।

আইপিএলে আট ফ্র্যাঞ্চাইজিতে এখনো মোট ৭০ জন খেলোয়াড়ের জায়গা ফাঁকা রয়েছে। এই ফাঁকা জায়গাগুলো ভরাট করার লড়াইতেই নামবেন খসড়া তালিকার ১ হাজার ৩ জন খেলোয়াড়। আসন্ন নিলামে জানা যাবে কোন সেই ভাগ্যবান ৭০ জন খেলোয়াড়, যাঁরা দ্বাদশ আইপিএলে খেলতে যাচ্ছেন। আগামী বছরের ২৯ মার্চ শুরু হবে আইপিএলের দ্বাদশ আসর।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক