মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অধিনায়কের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে কিউইরা

news-image

স্পোর্টস ডেস্ক : আবুধাবি টেস্টের চতুর্থ দিনে ম্যাচের দখল পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে মনে হচ্ছিলো কিউইদের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেবে পাকিস্তান। কিন্তু তা হতে দেননি কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন এবং হেনরি নিকলস।

চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৭২ রান। দ্বিতীয় ইনিংসে তাদের লিড গিয়ে দাঁড়িয়েছে ১৯৮ রানে। অধিনায়ক উইলিয়ামসন ১৩৯ ও নিকলস ৯০ রানে অপরাজিত রয়েছেন।

দিনের শুরুতেই নাইটওয়াচম্যান উইলি সমারভিলকে সাজঘরে পাঠিয়ে দ্রুততম দুইশ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েন পাকিস্তানের লেগস্পিনার ইয়াসির শাহ। দলীয় ৬০ রানের মাথায় রস টেলরকে ফেরান অভিষিক্ত শাহীন শাহ আফ্রিদি।

এরপরের গল্পটা পুরোটাই উইলিয়ামসন ও নিকলসের ব্যাটে লেখা। প্রথম সেশন থেকে শুরু করে দুজন অবিচ্ছিন্নভাবে খেলেছেন একদম দিনের শেষপর্যন্ত। দুজনের জুটিতে ২১২ রান এসেছে প্রায় ৮০ ওভার ব্যাটিং করে।

ক্যারিয়ারের ১৯তম টেস্ট সেঞ্চুরি করে উইলিয়ামসন অপরাজিত রয়েছেন ১৩৯ রান করে। ২৮২ বলের এ ইনিংসে ১৩টি চার মেরেছেন তিনি। অন্যদিকে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির অপেক্ষায় থাকা নিকলস ৯০ রান করতেই খেলেছেন ২৪৩টি বল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক