মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যথাযোগ্য মর্যাদায় আখাউড়া মুক্ত দিবস পালিত

news-image
আখাউড়া প্রতিনিধি : আজ ৬ ডিসেম্বর বৃহস্পতিবার  আখাউড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে পূর্বাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত মুক্তিযুদ্ধের অন্যতম রণাঙ্গণ আখাউড়া উপজেলা পাক হানাদার মুক্ত হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এ রণাঙ্গনে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন শহীদ সিপাহী বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালসহ অসংখ্য মুক্তিযোদ্ধা। দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে আজ বৃহস্হপতিবার  সকাল ৯টায় আখাউড়া উপজেলা ডাকঘরের সামনে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কমান্ডের পতাকা উত্তোলন করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা। পরে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করেন মুক্তিযোদ্ধারা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ জামসেদ শাহ, ডেপুটি কমান্ডার বাহার মিয়া মালদার, সাদেক উল্লাহ, নজরুল ইসলাম মুক্তসহ আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ ও মক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ও সদস্যরা।গস
জানা যায়, ১৯৭১ সালের ৪ ডিসেম্বর সন্ধ্যায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সম্মিলিতভাবে আখাউড়া আক্রমণ করে। ৫ ডিসেম্বর সারা দিন, সারা রাত যুদ্ধের পর ৬ ডিসেম্বর আখাউড়া শত্রু মুক্ত হয়। পরে আখাউড়া ডাকঘরের সামনে বাংলাদেশের লাল সবুজ পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামীলীগ।
মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত আখাউড়ার দুরুইন গ্রামে রয়েছে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক