,

কাঁধের ইনজুরিতে হোল্ডার, নেতৃত্বে পরিবর্তন

news-image

স্পোর্টস ডেস্ক : কাঁধের ইনজুরির কারণে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার। তার পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রোভম্যান পাওয়েল। এই অলরাউন্ডারকে অধিনায়ক করে বুধবার ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের মধ্য দিয়ে দুই বছর পর ওয়ানডে ক্রিকেটে ফিরছেন ড্যারেন ব্রাভো। ২০১৭ সালের জুলাইয়ের পর ওয়ানডে ক্রিকেটে ফিরছেন অফ স্পিন অলরাউন্ডার রোস্টন চেজ।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণার পর ক্যারিবীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান কোর্টনি ব্রাউন বলেন, ‘জেসন হোল্ডার ছাড়াও ক্যারিবীয় দল বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। দলে ড্যারেন ব্রাভো ফিরেছে। সে একজন অভিজ্ঞ ক্রিকেটার। তার অন্তর্ভুক্তি দলের ভারসাম্য ফিরবে।’

আগামী রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১১ ডিসেম্বর একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। আর ১৪ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, চন্দ্রপল হেমরাজ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কার্লোস ব্রাফেট, কেমো পল, কাইরন পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, সুনীল অ্যামব্রিস, ওশানে টমাস।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর