শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :  বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম(৭০) কে নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় মরহুমের নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দ্বিতীয় জানাজা নামাজের আগে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের নেতৃত্বে  এই বীরের লাশকে জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে লাশের উপর পুষ্পমাল্য অর্পণ করেন এবং সেলুটসহ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।তার মুত্যুতে বীর মুক্তিযোদ্ধাগণ গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি  স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন।