মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় একই রাতে মসজিদ ও বাড়িতে দুর্ধর্ষ চুরি

news-image

আখাউড়া প্রতিনিধি : সোমবার দিবাগত গভীর রাতে আখাউড়া পৌরসভায় দুইটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের কবল থেকে মসজিদও রক্ষা পায়নি। বাড়ি ও মসজিদের গ্রিল, তালা ভেঙ্গে নগদ টাকাসহ তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।জানাগেছে, সোমবার দিবাগত মধ্যরাতে আখাউড়া পৌরসভার রাধানগর কলেজপাড়ার প্রবাসী ফালু মিয়ার বাড়িতে একদল চোর হানা দেয়। চোরের দল প্রথমে জানালার গ্রিল কেটে দু’ তলার একটি কামরায় প্রবেশ করে। এসময় চুরের দল প্রবাসীর স্ত্রী সেলিনা বেগমকে অস্ত্রের ভয় দেখিয়ে ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা আড়াই ভরি স্বর্ণালংকার ও একটি এলইডি টিভিসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

এদিকে একই রাতে আখাউড়া পৌরসভার খালাজুড়া গ্রামের জামে মসজিদে চুরি হয়। চোরের দল মসজিদের কলাপসেবল গেইট ও পরে দরজার তালা ভেঙ্গে মসজিদে প্রবেশ করে একটি সোলার, বেটারী, মসজিদের মাইকের মেশিন যত্রাংশসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

এ ব্যাপারে আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক