,

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টে ১২ উইকেট পেয়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বিশাল অগ্রগতি হয়েছে ডানহাতি অফস্পিনার মেহেদি হাসান মিরাজের। ১৪ ধাপ এগিয়ে টেস্ট বোলারদের মধ্যে ১৬তম অবস্থানে আছেন তিনি। টেস্টে এটাই মিরাজের সেরা র‍্যাঙ্কিং।

সদ্য শেষ হওয়া মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ রানে ১২ উইকেট শিকার করেন তিনি। মিরাজের রেটিং পয়েন্ট ৬৯৬। দুই ম্যাচের টেস্ট সিরিজে মিরাজই ছিলেন সেরা বোলার। দুই ম্যাচের চার ইনিংসে ৫৯ ওভার বল করে ২১১ রানে ১৫ উইকেট শিকার করেন তিনি।

এছাড়া বাংলাদেশের আর কোনো বোলারের উন্নতি হয়নি। বরং সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের অবনতি হয়েছে। দু’জনই একধাপ করে পিছিয়েছেন।

এদিকে, অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে ব্যাট হাতে ৮০ রান ও বল হাতে ৯২ রানে চার উইকেট নেন তিনি। ঢাকা টেস্টের কারণে ১০ রেটিং পেয়েছেন সাকিব। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামার আগে ৪০৬ রেটিং নিয়ে শীর্ষেই ছিলেন সাকিব।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর